|
উবুন্টু বাংলাদেশ এর ওয়েব সাইট এ স্বাগতম! |
|
|
|
বৃহস্পতিবার, 01 জুন 2006 |
উবুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম এর পক্ষ থেকে স্বাদর সম্ভাষন ও আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন। আমরা একটি বিশেষায়িত লিনাক্স ব্যবহারকারী সংগঠন যেটি গঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত উবুন্টেরো বা উবুন্টু লিনাক্স ব্যবহারকারী, অনুবাদক, সেচ্ছাসেবক, ও ডেভেলাপার বৃন্দদের দ্বারা। আমাদের সংগঠন এর মূল লক্ষ্য হল বাংলাদেশী ও প্রবাসী বাংলাভাষী উবুন্টেরোদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়া যেখানে তারা একে অপরকে সাহায্য করতে পারে লিনাক্স শিখতে ও শিখাতে। শুধূ তাই নয়, হোম ইউজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ও অফিসে উবুন্টু লিনাক্স এর প্রসার ঘটানোর জন্যও আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছে ও যাবে । আপনি যদি উবুন্টু বাংলাদেশ এর সদস্য হতে চান, তাহলে আমাদের মেইলিং লিস্টে এ সাবস্ক্রাইব করুন। অন্য উবুন্টেরোদের সাথে চ্যাট করতে চাইলে যোগ দিন ফ্রীনোড (Freenode) #Ubuntu-BD তে। আমরা আপনার অপেক্ষায় থাকব!
আপনারা যারা ফেসবুক এ আছেন, তারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আপনি আপনার প্রিয় অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহারকারীদের সাথে বন্ধুত্ব করুন, আপনাদের চিন্তাভাবনা, পরিকল্পনা, ভালো লাগা মন্দ লাগা উবুন্টু বাংলাদেশ গ্রুপে তুলে ধরুন।
|
|
বিশেষ নোটিশ ১ |
|
|
|
শনিবার, 03 জানুয়ারি 2009 |
দেখতে দেখতে বছর ঘুরে নতুন বছর ২০০৯ এসে গেলো। গত বছরে আমাদের ছোটবড় কিছু অর্জন ছিলো; দুইটি উবুন্টু লিনাক্স রিলিজ পার্টি অনুষ্ঠান, বিএলইউএ আড্ডার আয়োজন, বিএলইউএ উইকি প্রজেক্টের শুরু এরকমই ছোটখাটো কয়েকটি উদ্যোগ। আশা করি এই বছর পূর্বের বছরকে ছাড়িয়ে যাবে, নতুন আরও কিছু হবে, উবুন্টু লিনাক্স দেশের বিভিন্ন ব্যবহারকারীদের মনে স্থায়ী জায়গা করে নিবে, সেই কামনায় শুভ নববর্ষ।
|
|
বিস্তারিত ...
|
|
অনুষ্ঠিত হলো উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ |
|
|
|
শনিবার, 22 নভেম্বর 2008 |
গত ২১শে নভেম্বর তারিখে হয়ে গেলো বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ও উবুন্টু বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত "উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ"। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং পৃষ্ঠপোষকতায় ছিলো আমাদের প্রযুক্তি ফোরাম। অনুষ্ঠানটি হয়েছিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে।
৪টার সময় অনুষ্ঠান শুরু হলেও আয়োজকরা এসে পৌছান ৩টার দিকে, তারা ধীরে ধীরে প্রস্তুতি নিতে থাকেন অনুষ্ঠানের, সাউন্ড সিস্টেম প্রজেক্টর সবকিছু ঠিক করতে করতে অনুষ্ঠানের সময় এগিয়ে আসে। এদিকে দর্শকদের সারিও ভরতে থাকে। অবশেষে ৪টা ৫মিনিটে অনুষ্ঠানটির শুরু করেন রাসেল ভাই। প্রথমেই তিনি অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ দেন। এরপর তিনি উল্লেখ করেন "উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ" অনুষ্ঠানটি সাজানো হয়েছে নবীশদের কথা চিন্তা করে যা থেকে নতুন আগ্রহীরা ওপেনসোর্স লিনাক্স এবং উবুন্টু লিনাক্স সম্পর্কে খুটিনাটি বিষয় জানতে পারবেন।
|
|
বিস্তারিত ...
|
|
|
উবুন্টু: একটি টেকি-কবিতা |
|
|
|
শুক্রবার, 21 নভেম্বর 2008 |
মিনিক্স -কে টপকিয়ে লিনাক্স -টা এলো পেঙ্গুইন লোগোটা খুব শোভা পেল মাল্টি-টাস্কিং, মাল্টি-ইউজার নেট প্রটোকলসহ নানাবিধ ফিচার
ওপেন সোর্স কোড, একদম ফ্রি টেকিদের প্রিয় হতে লাগেনি দেরী ২০০৪ -এ এসে বেশ জোরেসোরে ক্যানোনিক্যাল উবুন্টু স্পন্সর করে এরপর ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার ও.এস. টা উবুন্টু আজকাল সব্বার ইন্সটল করে দেখো ডেস্কটপে একবার ওপেন অফিস স্যুইট - রোজকার ব্যবহার
|
|
বিস্তারিত ...
|
|
|
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান |
|
|
|
মঙ্গলবার, 11 নভেম্বর 2008 |
গত ৩০শে অক্টোবর জনপ্রিয় উবুন্টু লিনাক্সের সর্বশেষ সংস্করণ ৮.১০ ইন্ট্রাপিড আইবেক্স রিলিজ হয়েছে। বাংলাদেশের লিনাক্স অনুরাগীদের সাথে এই নতুন ভার্সনের পরিচয় করিয়ে দেবার জন্য এবং সেই সাথে ব্যবহার করতে ইচ্ছুকদের হাতে উবুন্টু লিনাক্স সরবরাহের জন্য আগামী ২১শে নভেম্বর উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাংলাদেশ।
আপনি যদি লিনাক্স ব্যবহারে আগ্রহী, কিন্তু সাহস করে উঠতে পারেননি, অথবা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তবে এই অনুষ্ঠান আপনার জন্য। উক্ত অণুষ্ঠানে উবুন্টু লিনাক্স ইনস্টল, কনফিগারেশন, মাল্টিমিডিয়া সাপোর্ট, নেটওয়ার্কিংসহ বিভিন্ন খুটিনাটি বিষয় তুলে ধরা হবে। সেই সাথে আপনি উবুন্টু আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান থেকে আপনার কাঙ্খিত উবুন্টু/কুবুন্টু সিডি/ডিভিডি সংগ্রহ করে নিতে পারেন।
অনুষ্ঠান বিবরনী:
অনুষ্ঠানের নাম: উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান
অনুষ্ঠানের ধরণ: পরিচিতিমূলক অনুষ্ঠান
অনুষ্ঠানের স্থান: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
হাউস# ১১এ, রোড# ৯২, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ
অনুষ্ঠানের দিনক্ষন: ২১শে নভেম্বর (শুক্রবার), বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নিবন্ধন করুন এখানে।
(নিবন্ধন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এবং প্রথম ১০০ জন নিবন্ধনকারী বিনামূল্যে উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স ডিভিডি পাবেন।)
|
|
বিস্তারিত ...
|
|
|
অবশেষে রিলিজ হলো উবুন্টু ৮.১০ (ইন্ট্রাপিড আইবেক্স) |
|
|
|
বৃহস্পতিবার, 30 অক্টোবর 2008 |
অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গেলো উবুন্টু ৮.১০ (ইন্ট্রাপিড আইবেক্স)
ডাউনলোডের জন্য নিচের লিঙ্কগুলোতে যান
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স
কুবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স টরেন্ট
কুবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স টরেন্ট
|
|
|
এক ঝলক দেখুন- ইন্ট্রাপিড আইবেক্স বেটা ১ |
|
|
|
সোমবার, 13 অক্টোবর 2008 |
বেশ কিছুদিন ধরে উবুন্টু লিনাক্স ব্যবহার করে আসছি। অন্ধ ভক্ত না হলেও ভক্ত তো অবশ্যই বলা যায়। তাই যখনই শুনলাম উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্সের বেটা ভার্সন রিলিজ হয়েছে নিজেকে আর সামলাতে পারলাম না। স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেললাম। সিদ্ধান্ত নিলাম ইন্ট্রাপিড আইবেক্স বেটা ভার্সন চালিয়ে দেখতে হবে। তবে তখনও আমার বুকের পাটা ছিলো না যে আমার বর্তমান সিস্টেমে বেটা জিনিস ব্যবহার করবো। তাই ভার্চুয়ালবক্সে (ভার্চুয়াল মেশিন) প্রথমে হার্ডি ইনস্টল করে তা থেকে আপগ্রেড করলাম ইন্ট্রাপিড বেটায়।
|
|
বিস্তারিত ...
|
|
|
|