|
রবিবার, 13 এপ্রিল 2008 |
মোবাইল ফোন আমাদের হাতের মুঠোয়। আদুরে নাম মুঠোফোন। ইচ্ছে হয়- একটা ফোনকল করি, কথা বলি যখন তখন। ফোন কল করতে নেই কোন কষ্ট, আমরা নই তাই আড়ষ্ট। অল্প কিছু বাটনে চাপ পড়লেই খবর চলে যায় প্রয়োজনীয় মানুষটির কাছে। এতোটাই সহজ হয়ে উঠেছে যোগাযোগ।
কিন্তু মোবাইল ফোন প্রযুক্তির পেছনের কাজগুলো কি এতই সহজ। এতটাই সরল তার কাজকর্ম ? আসুন জেনে নেই আপনি যখন আপনার মোবাইল ফোনের “Call” বাটনটিতে চাপ দেন তখন কী কী ঘটতে শুরু করে…………….
|
|
শনিবার, 12 এপ্রিল 2008 |
|
গত কয়েক বছরে বাংলাদেশে মোবাইল ফোন শিল্পে একটা নীরব বিপ্লব ঘটে গেছে৷ মোবাইল ফোন এখন আর কোনো বিলাসিতার নাম নয়৷ দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় একটি অংশ৷ বাংলাদেশে এ খাতে কারো আগ্রহের যেমনি কমতি নেই, তেমনি মোবাইল ফোনের চাহিদারও শেষ নেই৷ এ চাহিদার একটি বড় অংশজুড়ে আছে মোবাইল ফোনের কনটেন্ট৷ বর্তমানে এদেশে মোবাইল ফোন কনটেন্টের প্রায় ৩০০ কোটি টাকার বাজার আছে৷ মোবাইল ফোনকে আগে অনেকেই তথ্যপ্রযুক্তির সাথে মেলাতে চাইতেন না৷ সে ধারণার এখন পরিবর্তন হয়েছে৷ মোবাইল ফোন এখন তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবিচ্ছেদ্য অংশ৷ বাংলাদেশে এর বিস্তার এবং পাঠকদের চাহিদার কথা চিন্তা করে কম্পিউটার জগত এর এক প্রচ্ছদ প্রতিবেদন সাজানো হয়েছে মোবাইল ফোন ও এর কনটেন্ট নিয়ে৷
|
|
শনিবার, 12 এপ্রিল 2008 |
|
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নানামুখী ইভেন্টের কারণে দেশের আইসিটি খাত কলসেন্টার জ্বরে ভুগছে। বিটিআরসি বলছে কলসেন্টার সারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করবে। গতিশীল করবে দেশের অর্থনীতিকে। শুধু তাই নয় তারা আশা প্রকাশ করে বিশ্বের মোট কলসেন্টার বাজারের এক শতাংশ বাংলাদেশ দখল করতে পারলে তা বাংলাদেশের বার্ষিক বাজেটের চেয়ে বেশি হবে। বিটিআরসি কর্মকর্তারা বলেন কলসেন্টারের মাধ্যমে নবীণ ও তরুণ ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবে। সেই লক্ষ্যে বিটিআরসি কলসেন্টার লাইসেন্স ফি রেখেছে মাত্র পাঁচ হাজার টাকা। কিন্তু এখানে শুভঙ্করের একটি ফাঁকি রয়েছে। লাইসেন্স ফি পাঁচ হাজার টাকা হলেও যে গাইড লাইন বিটিআরসি প্রণয়ন করেছে তাতে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করতে বলা হয়েছে তা ব্যবসা শুরু করবার প্রাথমিক ব্যয় মধ্যবিত্ত তরুণদের হাতের নাগালে থাকবে না। আর আমরা দেখেছি তথ্যপ্রযুক্তি খাত বিশেষ করে নতুন ব্যবসা শুরু করার সময় ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দেয় না। ফলে মধ্যবিত্ত তরুণদের এ আশাতেও গুড়ে বালি পরতে যাচ্ছে।
|
|
রবিবার, 23 মার্চ 2008 |
২০০৭ সালে মোবাইল ফোনের বিক্রির পরিমান আকাশচুম্বী আর তার পরিমাণ দাঁড়িয়েছে ১ মিলিয়নের বেশি। সম্প্রতি গার্টনার বাজার গবেষণা করে এ রিপোর্ট দিয়েছে। সারা বিশ্বে ২০০৭ সালে ১.১৫ বিলিয়ন মোবাইল বিক্রি হয় যেখানে ২০০৬ সালে এ বিক্রির হার ছিল ৯৯০.০ মিলিয়ন। এক বছরে ১৬% বিক্রি বৃদ্ধি থেকে বোঝা যাচ্ছে বিশ্ববাজারে এ প্রযুক্তির চাহিদা কেমন। তার উপরে দিন দিন মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যেভাবে নিত্যনতুন ফিচার নিয়ে আসছে তাতে রিপ্লেসমেন্টের হারও কম নয়। উন্নত বিশ্বে নতুন সেলফোন আসা মাত্র সেটার ব্যাপক প্রচার আর আপডেটেড অবস্থা ক্রেতাকে বিশেষভাবে নতুন সেট কিনতে আগ্রহী করে তুলছে। সবাই এখন চায় সাম্প্রতিক আসা মোবাইল সেট ব্যবহার করতে। অনেকের ক্ষেত্রে এটা স্টাইল অনেকের জন্য এটা চাহিদা।
|
|
রবিবার, 23 মার্চ 2008 |
গত ১৬ মার্চ বাংলাদেশ টেলি কমিউনিকেশন অপারেটরস এ্যাসোসিয়েশন বা বিটিওএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। পূর্বের চেয়ারম্যান এটিএম হায়াত-উজ-জামান-এর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন র্যাংকস টেলের সিইও এ রউফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ন্যাশনাল ফোনের মেজর (অবঃ) জাহাঙ্গীর কবির। ঢাকা টেলিফোনের অফিসে অনুষ্ঠিত এক সভায় এই নতুন কমিটি গঠিত হয়। কমিটির নব নির্বাচিত সদস্যবৃন্দ সহ অন্যান্যরা সামনের দিনগুলোতে বেসরকারি পিএসটিএনগুলোর দাবি দাওয়া নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা খুব শিগগিরই বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের সাথে বৈঠকেরও ঘোষণা দেন।
|
|
রবিবার, 23 মার্চ 2008 |
|
হাচিসন টেলিকম ইন্দোনেশিয়ায় মোবাইল টাওয়ার ভাড়া নেয়ার জন্য সম্মত হয়েছে। তাদের বর্তমানে ইন্দোনেশিয়ায় ৯’শ টাওয়ার রয়েছে। তারা প্রায় ৫’শ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এইচসিপিটি এর কাছ থেকে ৩,৬৯২টি টাওয়ার ভাড়া নেয়ার চিন্তা করেছে। হাচ-এর অংশীদারি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে নির্মিত টাওয়ারগুলো নিজেদের মধ্যে শেয়ার করবে বলে জানা যায়। হাচিসন আশা প্রকাশ করে এর মাধ্যমে তাদের প্রায় এককালীন ২৩৬ মিলিয়ন মার্কিন ডলার কম খরচ হবে। এই চুক্তিটি আগামী দু’বছরের মধ্যে বাস্তবায়ন করবে।
- দৈনিক ইত্তেফাক
|
|
রবিবার, 23 মার্চ 2008 |
|
জার্মানির ভোডাফোন এবং মাইক্রোসফট নিজেদের মধ্যে অংশীদারিত্ব তৈরি করেছে উইন্ডোজ মোবাইল ডেভেলাপ করার জন্য। মূলত ডয়েসেল ড্রর্ফে অবস্থিত ভোডাফোনের টেস্ট অ্যান্ড ইনোভেশান সেন্টার মাইক্রোসফটের সাথে ঘনিষ্ঠভাবে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ তৈরি করবে। এই পারস্পরিক সহযোগিতার কারণে আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত উইন্ডোজ মোবাইলের উন্নয়নকৃত সংস্করণ বাজারে ছাড়তে পারবে। ভোডাফোন টেস্ট অ্যান্ড ইনোভেশন সেন্টারের এই বিষয়ে প্রয়োজনীয় নেটওয়ার্ক হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অন্যান্য সব প্রয়োজনীয় উপকরণ রয়েছে।
- সূত্র: দৈনিক ইত্তেফাক
|
|
রবিবার, 23 মার্চ 2008 |
প্রতিদিনই হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো হ্যান্ডেসেটের উন্নয়ন নিয়ে প্রচুর অর্থ ব্যয়ে কাজ করে যাচ্ছে। শুধু কল করা এবং কল রিসিভ করার দিন পেরিয়ে মোবাইল হ্যান্ডসেট আজকে একটি ডিজিটাল এন্টারটেইনমেন্ট এবং অলইন ওয়ান কমিউনিকেশন ডিভাইসে রূপান্তরিত হয়েছে। কয়েক বছর আগেও বেশিরভাগ সেলফোনে সামান্য কিছু মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহৃত হতো। অপারেটররা মূলত কল আদান-প্রদান করা নিয়েই ব্যস্ত থাকতো। সময় পরিবর্তীত হয়েছে বর্তমানে মাল্টিমিডিয়া ভিত্তিক ন্যানো টেকনোলজির মর্ফের মতো হ্যান্ডসেট তৈরি হয়েছে। অপারেটরগুলো বুঝতে পারছে এই মাল্টিমিডিয়া কনটেন্ট প্রস্তুতকারকগুলো ইন্ডাস্ট্রির ভবিষ্যত। বড় বড় কর্পোরেশনগুলোও বর্তমানে এই মাল্টিমিডিয়া কনটেন্ট প্রস্তুত করার জন্য প্রতিষ্ঠান তৈরী করছে এবং তারা এই প্রতিষ্ঠানগুলোর পণ্য মিলিয়ন মিলিয়ন গ্রাহকের কাছে ডিস্ট্রিবিউট করার আশ্বাস দিচ্ছে প্রতিষ্ঠান তৈরির সময়। এখন কথা হলো তারা এই কাজটি কিভাবে করবে। এটা আসলে বিভিন্নজন বিভিন্ন চিন্তা করছে। উদাহরণ হিসেবে অ্যাপেল তার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা এসডিকে সম্প্রতি বাজারে ছেড়েছে এবং তাদের অংশীদার প্রতিষ্ঠান ক্লিনার, পার্কিন্স, কফিল্ড এন্ড বায়ার্স একশ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেছে আইফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে। গুগল দশ মিলিয়ন ডলার এর একটি ফান্ড রেখেছে তাদের এনরয়েড প্লাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জন্য।
|
|
রবিবার, 23 মার্চ 2008 |
মোবাইল ফোন ছিনতাই হওয়া এখন এক নিত্য নৈমিত্তিক ঘটনা। তাছাড়া যেহেতু ফোন সেট নিয়ে আমরা নানা জায়গায় ভ্রমণ করি সেহেতু যে কোন দুর্ঘটনার কবলে পরতে পারে দামি ফোন সেটটি। সাধারণ কিছু কৌশল মনে রাখলে নানা বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন আপনার প্রিয় মোবাইল ফোন হ্যান্ডসেটটিকে। এমনই কিছু কৌশল নিয়ে এবারের প্রতিবেদন।
|
|
মঙ্গলবার, 26 ফেব্রুয়ারী 2008 |
বিশ্বজুড়ে জিএসএম এবং ডব্লিউ সিডিএমএ প্রযুক্তি সম্বলিত ফোনের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও সাম্প্রতিক সময়ে এশিয়া প্রশান্ত অঞ্চলে সিডিএমএ প্রযুক্তি নির্ভর ফোনের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক জরীপে দেখা গেছে যে, শুধুমাত্র এশিয়ার বিভিন্ন দেশে গতবছর প্রায় ৮৫ মিলিয়ন নতুন সিডিএমএ মোবাইলের গ্রাহক তৈরি হয়েছে। সেই সাথে এশিয়ার বিভিন্ন দেশে সিডিএমএ স্ট্যান্ডার্ড বিশিষ্ট মোবাইলের ব্যবহারের প্রতি অধিক সংখ্যক ব্যবহারকারী নিত্য নতুন নিজেদেরকে সংযুক্ত করছে।
|
|
|
<< শুরু < আগে 1 2 3 4 5 পরে > শেষ >>
|
| ফলাফল 1 - 20 মোট 94 |