|
কম্পিউটার মনিটরে খারাপ মানের জন্য প্রচলিত বাংলা ফন্টগুলো অনেক দিন থেকেই আমাদের প্রত্যাশা মেটাতে পারছিলো না। অবশেষে আমরা নিজেরা কিছু একটা করার উদ্যোগ নিলাম। মনিটরে সুন্দর দেখার জন্য বৈশাখী ফন্টের আজও বিকল্প বের হয়নি। কিন্তু সমস্যা হলো, বৈশাখী ইউনিকোড সমর্থন করে না। আর, বৈশাখীর নির্মাতা আল্পনা পোর্টাল ব্যবসাপাতি গুটিয়েছে। এ পরিস্থিতিতে, আমরা একুশে দলের লোহিত ফন্টটিকে মনিটরে সুন্দর দেখানোর চেষ্টা চালাই। ফন্টটিতে ট্রুটাইপ হিন্ট যোগ করি যাতে তা স্ক্রীনে সুন্দর দেখায়। নতুন এ ফন্টটির নাম দেয়া হয়েছে অপনালোহিত। অপনালোহিত কেমন দেখায় তা বোঝানোর নীচে জুমলা-বিডির ওয়েব সাইটের একটা ছবি দেয়া হলো। অপনালোহিত আমাদের নামানো যাবে এ সাইটের ডাউনলোড সেকশন থেকে। অনুগ্রহ করে নামানোর আগে লাইসেন্স শর্তাবলী ভালমতো পড়ে নিন।
ছবিটি ১০০% দেখার জন্য ছবির উপর ক্লিক করুন।
|