এই সাইটের বাংলা লেখাগুলো ইউনিকোড দিয়ে কোডকৃত। বাংলা ঠিক মতো দেখতে না পেলে বুঝতে হবে আপনার কম্পিউটারে ইউনিকোডের জন্য প্রয়োজনীয় বিশেষ সফটওয়ার বসাতে হবে। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে সফটওয়ার বসানোর পদ্ধতি ভিন্ন হতে পারে। বিস্তারিত এখানে দেখুন । বাংলা অক্ষর খুব ছোট দেখালে আপনাকে ভালো একটি বাংলা ইউনিকোড ফন্ট ডাউনলোড ও ইনস্টল করতে হবে। আমরা বিনামূল্যে পাওয়া একুশে লোহিত ফন্টকে কম্পিউটার মনিটরে খুব সুন্দর করে দেখানোর উপযোগী করেছি। এটার নাম অপনালোহিত। অপনালোহিত অনেকটা বৈশাখী ফন্টের মতো, কিন্তু ইউনিকোড সমর্থিত। ডাউনলোড করুন এখান থেকে। আপনি ইচ্ছে হলে এ সাইটের ইংরেজী সংস্করণও দেখতে পারেন।
জুমলা দিয়ে বাংলা ওয়েব সাইট তৈরী ইমেল
পৃষ্ঠা সূচি
জুমলা দিয়ে বাংলা ওয়েব সাইট তৈরী
কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম
বাংলার জন্য বিশেষ প্রয়োজনীয়
জুমলা কী দিচ্ছে
হাতে কলমে করুন
নিজের জীবন বৃত্তান্ত রাখার জন্য তিন পাতার একটা তৈরী করা যতটা সহজ, হাজার হাজার ব্যবহারকারী বা সদস্যদের জন্য পরিবর্তনশীল বিষয়বস্তু নিয়ে একটা ডায়নামিক ওয়েব সাইট তৈরী করাটা তত সহজ নয়। ছোট আকারের সাইটের জন্য HTML বা বড়জোড় ফ্রন্টপেজের মতো একটা এডিটর ব্যবহার করা যথেষ্ট। কিন্তু একটা ডায়নামিক ওয়েব সাইট তৈরী করা এবং তা নিয়মিত আপডেট করা বেশ ঝামেলার ব্যাপার। ডায়নামিক ওয়েব সাইট বলতে সেসব ওয়েব সাইট বোঝানো হচ্ছে যাদের বিষয় বস্তু নিয়মিত বা প্রায়ই পরিবর্তন হয়। খবরের কাগজ, পোর্টাল, ব্যবহারকারী ফোরাম ইত্যাদি ডায়নামিক সাইটের উদাহরন হতে পারে।

 বড় বড় কোম্পানি তাদের ওয়েব সাইটের জন্য বিশেষ দল বা জনবল নিয়োগ করলেও, ছোট ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষের পক্ষে তাদের ওয়েব সাইট পরিবর্তন বা আপডেট করা অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায়। যেমন, অনলাইনের একটা খবরের কাগজকে প্রতিদিন আপডেট করতে হয়।

এ ধরনের কাজের জন্য বিশেষ সফটওয়ার থাকলেও তা বেশ দামী, অনেক সময় ব্যবহার করাও কঠিন। উপরন্তু একাধিক ব্যক্তি কোন সাইটে আপডেট করতে চাইলে এ ধরনের সফটওয়ার  তাদের মধ্যে যোগাযোগের তেমন একটা সুবিধা দিতে পারে না। অনেক সময়, একাধিক রিপোর্টারকে একসাথে কোন খবরের সাইট আপডেটের কাজ করতে হয়।

অপর দিকে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী নতুন বাজার খুঁজে বেড়াচ্ছে। তাদের ওয়েব সাইটকে বিভিন্ন দেশের জন্য স্থানীয় ভাষায় অনুবাদের প্রয়োজন হচ্ছে। এসব সাইট ভিজিটরের স্থান বুঝে বা জিজ্ঞেস করে তাকে স্থানীয় ভাষার সাইটে পাঠিয়ে দিতে পারে।  এ ধরনের পরিস্থিতিতেও ডেস্কটপ সফটওয়ার খুব একটা সুবিধা দিতে পারে না।

সিএমএস বা কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম হলো উপরোক্ত সমস্যাসমূহের সমাধান। সিএমএস এর জন্য কোন সুনির্দষ্ট সংজ্ঞা না থাকলেও, সি এম এস সফটওয়ার কী করতে পারে তা নিয়ে কোন বিতর্ক নেই।



 
< পূর্বে
 
Template by Joomlashack