|
পাতা 5 মোট 5
হাতে কলমে করুন:
জুমলা দিয়ে বাংলা ওয়েব সাইট বানাতে হলে জুমলা ছাড়াও কিছু এক্সটেনশনের প্রয়োজন হবে। সাইট ডেভেলপমেন্টের পুরো কাজটা করার জন্য আপনার কম্পউটারে একটা লোকাল সার্ভারের ব্যবস্থা করতে পারলে খুব দ্রুত কাজ করতে পারবেন। এ বিষয়ে এ সাইটে আরেকটি টিউটোরিয়াল আছে। লোকাল সার্ভারে সব কাজ শেষ করে তা ইন্টারনেট ওয়েব সার্ভারে আপলোড করতে পারেন।
১. জুমলা আপনার ওয়েব সাইটে শুধু বাংলা (একটি ভাষা) চাইলে আপনি জুমলা বিডি থেকে জুমলার লোকালাইজড সংস্করণ নামিয়ে নিন। আবার যদি সাইটের সব তথ্য বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় রাখতে চান তবে জুমলার মুল সাইট থেকে জুমলা নামান। এ ক্ষেত্রে আপনার জুমফিশ দরকার হবে। বাংলা জুমলা অথবা জুমলা যেটা নামান না কেন তা আনজিপ করে কোন একটা সার্ভারে (লোকাল বা ইন্টারনেট) রাখতে (বা আপলোড ) করতে হবে। জুমলা ইনস্টলের উপর একাধিক টিউটোরিয়াল আছে। সেখান থেকে সাহায্য নিন।
২. জুমফিশ একই ওয়েব সাইট একাধিক ভাষায় করতে চাইলে জুমলার সাথে প্রয়োজন হয় জুমফিশের। জুমফিশ আপনাকে সাইটের বিষয় বস্তু একাধিক ভাষায় অনুবাদ করার জন্য সুবিধা করে দেবে। কোন ভিজিটর যখন এরকম কোন সাইট দেখবেন, তখন তিনি তার পছন্দের ভাষা নির্বাচন করতে পারেন। আবার, আপনি ইচ্ছা করলে ভিজিটরের অবস্থান সম্পর্কে তথ্য নিয়ে তাকে যথাযথ ভাষায় সাইটের বিষয় বস্তু দেখাতে পারেন। জুমফিশ এখান থেকে ডাউনলোড করা যাবে। ইনস্টল করার জন্য এডমিন লগইন করে কম্পোনেন্ট হিসাবে ইনস্টল করতে হবে। ইনস্টলের আগে কিছু কিছু ফোল্ডারের অনুমতি 777 করতে হতে পারে।
৩. JCE
জুমলা ইনস্টলের পর পরই আপনার ওয়েব সাইট তৈরি হয়ে যাবে। বাকী থাকবে সাইটে বিভিন্ন বিষয় বস্তু যোগ করা। যারা ওয়ার্ডে একটু আধটু টাইপ করতে পারেন তারাও জুমলাতে নতুন বিষয় বস্তু যোগ করতে পারেন বা সম্পাদনা করতে পারেন। এ ধরনের সম্পদনার জন্য জুমলাতে ডিফল্ট হিসাবে TinyMCE থাকে। এর চেয়ে আরেকটু ভাল এডিটর হলো JCE. আমাদের এই সাইট থেকে (পুরোনো কপি) বা JCE এর সাইট থেকে আপনি JCE ও এর বিভিন্ন প্লাগইন নামাতে পারেন।
৪. SEFx সবাই ওয়েব সাইট বানান অন্যকে দেখানোর জন্য। আর নতুন কোন ওয়েব সাইট সাধারণত সবাই খুঁজে পায় সার্চ ইঞ্জিনের মাধ্যামে। কাজেই সার্চ ইঞ্জিন যাতে সহজে খুঁজে পায় এ ব্যপারটি সাইট তৈরী করার সময় মনে রাখা খুব জরুরী। জুমলা ডিফল্ট হিসাবে যে URL তৈরী করে তা খুব একটা সুবিধার না। এ কাজটি আরও ভালমতো করতে পারে SEFx নামক কম্পোনেন্ট। SEFx ছাড়া একই ধরনের আরও কম্পোনেন্ট আছে তবে কোনটিই (এ লেখা লেখার সময়)জুমফিশের সাথে কাজ করে না। কাজেই বাংলা ওয়েব সাইটের জন্য SEFx খুবই উপযোগী।
অনুবাদ কাজ: একাধিক ভাষার ওয়েব সাইটে নতুন কোন বিষয় যোগ করলে তা নিজে থেকে অন্যান্য ভাষায় অনুবাদ করে দিতে হয়। (গুগলের অনুবাদ সার্ভিস ব্যবহার করেও কিছু ভাষার স্বয়ংক্রিয় অনুবাদ করা যায়)। জুমফিশ নিজে কোন অনুবাদ করে না, তবে অনুবাদ কাজে সাহায্য করে। বাংলা ফোরামে এ নিয়ে ছোট্ট একটা টিউটোরিয়াল আছে।
সাইটের নিরাপত্তা: একটা ওয়েব সাইট তৈরী ও তা হোস্ট করার জন্য বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। জুমলা ওয়েব সাইট তৈরীর কাজটা এত সহজ করে দেয় যে জ্ঞান ও অভিজ্ঞতার বিষয়টা চাপা পড়ে যায়। একটা সাইটকে নিরাপদ রাখার জন্য অনেক করণীয় কাজ থাকে। জুমলার ক্ষেত্রে নিরাপত্তার বিভিন্ন দিক জানার জন্য নিরাপত্তা ফোরাম হলো সবচেয়ে ভাল জায়গা। খুব সংক্ষেপে বললে, পিএইচপিএর রেজিস্টার গ্লোবাল অফ থাকা প্রয়োজন। জুমলা সাইটে কোন ফাইলের অনুমতি 666 বা 777 থাকা চলবে না। সাময়িক প্রয়োজনে কোন ফাইলের অনুমতি বা করলেও তা কাজ শেষে তুলে নিতে হবে। উদাহরন স্বরূপ, configuration.php তে কোন পরিবর্তন দরকার হলে তা 666 করে কাজ শেষে 644 করে দিতে হবে। নতুন কম্পোনেন্ট বা মডুল ইনস্টল করতে হলে component বা module ফোল্ডার 777 থাকা দরকার। ইনস্টল কাজ শেষে তা 755 রাখতে হবে। জুমলার নিত্য কাজের জন্য কিছু ফোল্ডার যেমন, cache এর অনুমতি 777 থাকতেই হবে, এক্ষেত্রে করার কিছু নেই। সর্বোপরি নিয়মিত বিরতিতে এবং কোন আপডেটের পর পরই সাইটের ব্যাকআপ রাখা।
|