এই সাইটের বাংলা লেখাগুলো ইউনিকোড দিয়ে কোডকৃত। বাংলা ঠিক মতো দেখতে না পেলে বুঝতে হবে আপনার কম্পিউটারে ইউনিকোডের জন্য প্রয়োজনীয় বিশেষ সফটওয়ার বসাতে হবে। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে সফটওয়ার বসানোর পদ্ধতি ভিন্ন হতে পারে। বিস্তারিত এখানে দেখুন । বাংলা অক্ষর খুব ছোট দেখালে আপনাকে ভালো একটি বাংলা ইউনিকোড ফন্ট ডাউনলোড ও ইনস্টল করতে হবে। আমরা বিনামূল্যে পাওয়া একুশে লোহিত ফন্টকে কম্পিউটার মনিটরে খুব সুন্দর করে দেখানোর উপযোগী করেছি। এটার নাম অপনালোহিত। অপনালোহিত অনেকটা বৈশাখী ফন্টের মতো, কিন্তু ইউনিকোড সমর্থিত। ডাউনলোড করুন এখান থেকে। আপনি ইচ্ছে হলে এ সাইটের ইংরেজী সংস্করণও দেখতে পারেন।
প্রশ্ন ও উত্তর - জুমলা ইমেল
জুমলা সম্পর্কে অনেক শুনেছেন, কিছুটা আগ্রহী হয়েছেন জানতে! এখানে বেশ কিছু প্রশ্ন ও উত্তর আছে যা আপনার আগ্রহকে কিছুটা মেটাতে পারবে।

প্রশ্ন ১: জুমলা কী?

উত্তর: জুমলা পিএইচপি ও মাইএসকিউএল দিয়ে নির্মিত একটি সিএমএস সফটওয়ার। এটি ওয়েব সার্ভারে চলে, যে কোন ধরনের ডায়নামিক ওয়েবসাইট চালাতে পারে।

প্রশ্ন ২: জুমলা কী ধরনের ওয়েবসাইট সাজাতে পারে?

 উত্তর: যে কোন ধরনের। জুমলা যদি আপনার বিশেষ কোন প্রয়োজন মেটাতে না পারে, তবে আর জন্য বাড়তি অনেক কম্পোনেন্ট আছে যা কাজে আসতে পারে। সঠিক কোন কম্পোনেন্ট না পেলে আপনি নিজে বা জুমলা ভালো জানে এমন কাউকে দিয়ে প্রয়োজনীয় কম্পোনেন্টটি তৈরী করে নিতে পারেন। জুমলার জন্য বাণিজ্যক কম্পোনেন্ট, ব্যবসায়িক সেবাও পাওয়া যায়। 

প্রশ্ন ৩: জুমলা দাম কী রকম?

উত্তর: জুমলা জিনু/জিপিএল লাইসেন্সের আওয়তায় নির্মিত বিনা মূল্যের সফটওয়ার। যে কোন ধরনের কাজে এটি মুফতে ব্যবহার করা যায়। 

প্রশ্ন ৪: জুমলায় সাপোর্ট কেমন?

উত্তর: জুমলা শেখা শুরু করার জন্য বেশ কিছু সুলিখিত ম্যানুয়েল আছে। এর জন্য প্রোগ্রামিং জানা থাকতে হবে না, জানতেও হবে না। বিশেষ ধরনের সমস্যার উদ্ভব হলে তা জুমলা ফোরামে জানাতে পারেন, অসংখ্য ব্যবহারকারীর অভিজ্ঞতা আপনাকে নিশ্চয় সাহায্য করবে। 

 
< পূর্বে
 
Template by Joomlashack