| প্রশ্ন ও উত্তর - জুমলা বাংলা অনুবাদ |
|
|
সফটওয়ারের বাংলা অনুবাদ কী হতে পারে! নতুন ওয়েব সাইট তৈরী বা পুরাতন সাইটকে নতুনরূপে বাংলায় উপস্থাপনে বাংলা জুমলা কী করতে পারে? এ ধরনের কিছু প্রশ্ন ও উত্তর রয়েছে এখানে।
প্রশ্ন ১: জুমলা বাংলা অনুবাদ আসলে কী? উত্তর: জুমলা বাংলা অনুবাদ জুমলার ভিতরের কিছু ইংরেজী লেখা যেমন এরর মেসেজ, প্রম্পট ইত্যাদিকে বাংলায় দেখায়। বাংলা অনুবাদ মেনু , বিভিন্ন বিষয়বস্তু ইত্যাদির অনুবাদ করে না। প্রশ্ন ২: বাংলা ওয়েব সাইট তৈরীর জন্য বাংলা জুমলা কি যথেষ্ট?উত্তর: হ্যা। জুমলার বাংলা অথবা ইংরেজী যেকোন সংস্করণ ইনস্টল করে আপনার সাইট সংশ্লিষ্ট বিষয়বস্তু সমুহকে বাংলায় লিখুন। তবে এ পদ্ধতিতে কিছু লেখা যেমন মেনুর নাম, বাংলা করা যায় না। সবচেয়ে ভাল হয় জুমফিশ নামে একটি জুমলা কম্পোনেন্ট ব্যবহার করতে পারলে।
উত্তর: জুমফিশ জুমলার জন্য নির্মিত একটি কম্পোনেন্ট যা দিয়ে সহজেই একাধিক ভাষার ওয়েব সাইট তৈরী করা যায়। আপানার ওয়েব সাইট যদি একাধিক ভাষা নাও ব্যবহার করে তবু জুমফিশ খুব কাজের - বিশেষ করে ইংরেজী নয় এমন ওয়েব সাইট তৈরীতে।
উত্তর: সিএমএস সফটওয়ারের কাছে এমনটা আশা করা অন্যায়। অনুবাদ জটিল একটি কাজ, এতে বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। যদিও লেখা অনুবাদ করার জন্য কিছু সফটওয়ার পাওয়া যায়, এগুলোর সামর্থ ও কার্যকারীতা সীমিত। বাংলার জন্য এমন কোন সফটওয়ার এখনও নেই। জুমলা বা জুমফিশ কোন অনুবাদ করতে পারে না। এ কাজটি আপনাকে করতে হবে। তবে জুমফিশ অনুবাদ কাজে বেশ সাহায্য করে। প্রশ্ন: ৫: ইন্ডিক বেঙ্গলি নামে আরো একটা অনুবাদ দেখলাম, কোনটা সঠিক? উত্তর: জুমলা প্রথম দিকে অনুবাদের ব্যপারটিকে অফিশিয়াল স্বীকৃতি দিত না। আমরা বাংলা অনুবাদ কাজ শুরু করার কিছু দিন পর কজন ভারতীয় এসে তাদের সব ভাষার অনুবাদ করবে এমন উদ্দেশ্য নিয়ে ইন্ডিক জুমলা দল গঠন করে। আমরা বাংলাদেশী বাংলাকে ভারতের থেকে আলাদা মনে করি বলে সে দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেই। ফলশ্রুতিতে, আমাদের বাংলা (বাংলাদেশী) দল হিসাবে স্বীকৃতি দিতে হয় জুমলাকে। পাশাপাশি ভারতীয় বাংলাকেও তারা অনুমোদন দিয়েছে। শেষ পর্যন্ত কোনটা টিকে থাকে তা সময়ই বলে দেবে।
|
| পরে > |
|---|




